সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজের কন্যা শিশুকে বিক্রি করে নিজের জন্য মোবাইল কিনলো বাবা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ৩৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::যমজ সন্তানদের মধ্যে কন্যা শিশুকে বিক্রি করে নিজের জন্য মোবাইল, পুত্র শিশুর জন্য সোনার গয়না কিনলেন বাবা! এমন ঘটনা ঘটেছে ভারতের তামিলাড়ুতে।

দেশটির সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত ৮ নভেম্বর তামিলনাড়ুর তিরুনেলভেলির এক সরকারি হাসপাতালে ইয়েসুইরুদ্ধরাজের স্ত্রী পুষ্পলতা যমজ সন্তানের জন্ম দেন। কয়েকদিন হাসপাতালে কাটিয়ে দুই সন্তানকে নিয়ে তারা বাড়ি ফেরেন। কিন্তু ইয়েসুইরুদ্ধরাজের মাথায় ছিল অন্য পরিকল্পনা।

গত সপ্তাহে তারা ফের হাসপাতালে যান রুটিন চেকআপের জন্য। কিন্তু সেখানে চিকিত্সকরা দেখেন, ছেলেকে নিয়ে আসা হয়েছে, মেয়েটি তাদের সঙ্গে নেই। তারা ইয়েসুইরুদ্ধরাজ এবং পুষ্পলতাকে জিজ্ঞেস করেন, শিশুকন্যাটি কোথায়?

পুষ্পলতা জানান, মেয়েকে বিক্রি করে দিয়েছেন ইয়েসুইরুদ্ধরাজ। এরপর সেখানেই ঝগড়া শুরু হয়ে যায় স্বামী-স্ত্রীর মধ্যে।

ইয়েসুইরুদ্ধরাজের দাবি, শিশুকন্যা বিক্রির বিষয়ে স্ত্রী পুষ্পলতা সব জানেন।

পুষ্পলতা দাবি করেন, তাকে না জানিয়েই মেয়েকে বিক্রি করেছেন ইয়েসুইরুদ্ধরাজ। এমনকি সেই টাকায় মোবাইল, সোনার হার কেনা ছাড়াও বন্ধক রাখা একটি বাইক ও সাইকেল ছাড়ানো হয়েছে। সবই হয়েছে পুষ্পলতাকে না জানিয়ে।

শিশু বিক্রির খবর সামনে আসতেই হাসপাতাল থেকে খবর যায় থানায়। পুলিশ হাসপাতালে এসে জেরা করে ইয়েসুইরুদ্ধরাজকে। তখনই সব তথ্য বেরিয়ে আসে।

ইয়েসুইরুদ্ধরাজ জানান, কন্যা সন্তানকে বিক্রি করে তিনি এক লাখ টাকা পেয়েছেন। আর ৮০ হাজার টাকা পেয়েছেন তিন দালাল সেলভাম, নেল্লাইয়াপ্পার ও কান্নান। তিরুনেলভেলির এক নিঃসন্তান দম্পতিকে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয় কন্যা সন্তানটি।

এঘটনায় ইয়েসুইরুদ্ধরাজ এবং তিন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে যিনি শিশু কন্যাটি কিনেছিলেন তাকেও।

শিশু কন্যাটির যাতে কোনো ক্ষতি না হয়, তাই তাকে উদ্ধার করে এখন একটি সংস্থার কাছে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের কন্যা শিশুকে বিক্রি করে নিজের জন্য মোবাইল কিনলো বাবা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯