সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

হবিগঞ্জে টানা দুদিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও অভিযান চালিয়েছে র‌্যাব ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। টানা দুদিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মশিউর রহমান। তিনি বলেন, শনিবার দুপুরে অভিযান শেষ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) ভোরে র‌্যাব-৭ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি দল সাতছড়িতে অবস্থান নেয়। সকাল থেকে জাতীয় উদ্যানের ভেতর গহীন বনে অভিযান শুরু করেন তারা। দিনব্যাপী চলে এ অভিযান। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়।

র‌্যাব জানায়, দুদিনব্যাপী অভিযানে গহীন বনের ভেতর থেকে ১৩টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে অভিযান সমাপ্ত করা হয়েছে।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, র‌্যাব অভিযানের আগে থানায় কিছুই জানায়নি। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি জিডি করা হয়। র‌্যাবের এসআই সোহেল এ জিডি করেছেন। উদ্ধারকৃত বিস্ফোরক ধ্বংস করতে আদালতে আবেদন করেছে র‌্যাব।

তিনি বলেন, অভিযানের খবর পেয়ে সেখানে আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য যাই। তবে আমরা বনের বাইরে ছিলাম। সাতছড়ির বনের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে অভিযান চালানো হয়। অভিযানের টিমে ৩০ জন সদস্য ছিলেন।

এর আগে ২০১৪ সালের জুন মাসে ৩ দফায় সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায় র‌্যাব। এ সময় রকেট লঞ্চার, মেশিনগান, মেশিনগানের গোলা, ট্যাংক বিধ্বংসী গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হবিগঞ্জে টানা দুদিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আপডেট সময় : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯