সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৬৫-তে পা দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন মন্ত্রী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ৩৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিয়ের জন্য বয়সটা তার একটু বেশিই।৬৪ পেরিয়ে ৬৫-তে পা দিয়েছে। বার্ধক্যের সঙ্গে সঙ্গে শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস আর হাই ব্লাডপ্রেসার। তারপরও তাকে বিয়ের পিঁড়িতে বসতেই হচ্ছে। অবশ্য তিনি বলছেন, নিজের জন্য নয়, পরিবারের চাপে পড়েই নাকি বিয়ে করতে চলেছেন।
বলছিলাম পশ্চিবঙ্গ রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। তিনি ডিসেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন বলে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বছর দেড়েক আগে মারা গেছেন তার স্ত্রী হাফিজা বিবি। এরপর থেকে তিনি একাই থাকছেন। যদিও মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লার তিন ছেলে। কিন্তু কর্মসূত্রে তারা অন্যত্র থাকেন। ফলে তার দেখাশোনার ভার এক বৃদ্ধা বোনের ওপর। তাই এত বছর বয়সে এসে বিয়ে করতে চলেছেন গিয়াসুদ্দিন মোল্লা।

মন্ত্রীর জন্য পাত্রী দেখার কাজও শেষ হয়েছে। কনে দক্ষিণ ২৪ পরগনারই বাসিন্দা। পরিবারিকভাবে বিয়ের আয়োজনও শুরু হয়ে গেছে। জানা যায়, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সকাল ৯ টায় বাড়ি থেকে বের হই। আর বাড়ি ফিরতে রাত ১০টা গড়িয়ে যায়। মানুষের জন্যই আমার কাজ। পরিবারের বড়বোন বিয়ে করার কথা বলেছেন। পাশে একজন কেউ থাকুক, তার প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তো নিতেই হবে। ফলে সামগ্রিকভাবে বিয়ে করতে হচ্ছে।’

এদিকে গিয়াসুদ্দিন মোল্লার বিয়ের কথা শুনে নাকি খুশি মন্ত্রিসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা। তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার মজা করে তার বিয়েতে বরযাত্রী হওয়ারও আগ্রহ দেখিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬৫-তে পা দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন মন্ত্রী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯