সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের উৎসবে শৈশবে ফেরা-হাসি-আনন্দে সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলন মেলা বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের এক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সম্পাদককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন চাঁদমারী খেয়াঘাট রোড এলাকার গাজী সমিল থেকে তাকে আটক করা হয়।

​আটক আব্দুল জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মৃত মইনুদ্দিন আকনের ছেলে। তিনি বর্তমানে বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় ভাড়া থাকেন। তার কাছ থেকে উদ্ধার করা একটি প্রেস কার্ডে তাকে আজকের মানবজমিন নামের একটি অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তার নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​সচেতন মহলের মতে, ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও ভুয়া পরিচয়ের আড়ালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অপরাধীরা গণমাধ্যমের নাম ব্যবহার করায় পুরো খাতটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সমাজ ও সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ভুয়া পোর্টাল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক

বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক

আপডেট সময় : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬