সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

কাশ্মীরের সিয়াচেনে ভয়াবহ তুষারধসে ছয়জনের সেনা সদস্য মৃত্যু । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ

কাশ্মীরের সিয়াচেনে ভয়াবহ তুষারধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন ভারতীয় সেনা সদস্য। বাকি দু’জন তাদের সঙ্গে থাকা কুলি। এক সেনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে ভারতীয় সেনাবাহিনীর আট জওয়ান সিয়াচেনে টহলদারির কাজে ১৯ হাজার ফুট উপরের হিমবাহে গিয়েছিল ভারতীয় সেনার একটি দল। সে সময় তুষারধস নামে।

সঙ্গে সঙ্গে সেনাক্যাম্পে খবর দেয়া হয়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী। সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়। কিন্তু অত্যধিক উচ্চতা ও অক্সিজেন না থাকায় ততক্ষণে চার জওয়ান ও দুই কুলির মৃত্যু হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, বরফের নিচে নিহতদের মরদেহ চাপা পড়েছিল। বৈরী আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধারে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলকে।

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সিয়াচেন হিমবাহের ১৯ হাজার ফুট উচ্চতায় টহলহারি চালাতে গিয়েছিলেন ছয় জওয়ান। তাদের সঙ্গে ছিলেন দুই মালবাহক। কিন্তু আচমকা তাদের দিকে ধেয়ে আসে তুষারধস। নিজেদের রক্ষা করার সময় পাননি তারা। তুষারধসের সঙ্গেই ভেসে যান তারা।

হিমালয়ের কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ। ওই অঞ্চলকেই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষারধস বা পাথরধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। শীতকালে তাপমাত্রা এখানে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই ভারতীয় জওয়ানরা দেশের সীমান্ত রক্ষার জন্য মোতায়েন রয়েছেন। নিত্যদিনের টহলদারির ক্ষেত্রে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয় তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাশ্মীরের সিয়াচেনে ভয়াবহ তুষারধসে ছয়জনের সেনা সদস্য মৃত্যু । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯