সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ডামুড্যা উপজেলায় খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডামুড্যা উপজেলার সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সীর ছেলে কামরুজ্জামান মাহমুদ মুন্সী (৪৫), দক্ষিণ ডামুড্যা গ্রামের বৃদ্ধ ইয়াকুব পাইক (৮০) ও ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে দুলাস মোল্যা (২৮)।

ডামুড্যা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পূর্বাশা নামক একটি বাস ডামুড্যা থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরতলা এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন কামরুজ্জামান। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান আমেরিকা প্রবাসী ইয়াকুব পাইক। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করতে গিয়ে মারা যান স্থানীয় যুবক দুলাস মোল্যা।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে ১৫ জনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপেলক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জানা যাচ্ছে বাসের চালক বিল্লাল তালুকদার মঙ্গল বাসে ছিলেন না। হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণেই বাস ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯