সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু দামুড়হুদায় ৮ টি স্বর্নের বারসহ আটক১ ভান্ডারিয়ায় পরিছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে (ইউএনও) বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালাল চক্রের মাধ্যমে ঘুষ বাণিজ্য করছেন এসও রতন ও সার্ভেয়ার ফারুক। বিএমপি’র উপ-পুলিশ কমিশনার হান্নানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার সুন্দরবনে কোস্ট গার্ডের দস্যুবিরোধী অভিযানের মুখে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ ,উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ মোরেলগঞ্জে দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট ! ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজার হাজার যাত্রী ঝালকাঠিতে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল

ঘরের মেঝেতে কবর খুঁড়ে স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৩২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::বানারীপাড়ায় ঘরের মেঝেতে কবর খুঁড়ে স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার গভীর রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, ৫ বছর পূর্বে ওই গ্রামের আ. সালাম বেপারীর ছেলে মেহেদী হাসানের সঙ্গে মুলাদী উপজেলার ছবিপুর গ্রামের শাহজাহানের মেয়ে মিতুর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। ওই সময় মেহেদী ঢাকার জিঞ্জিরায় সাউন্ড সিস্টেমের ব্যবসা ও মিতু ৮ম শ্রেণীতে পড়তো। তাদের সংসারে দেড় বছর বয়সী হাফিজা নামের এক কন্যা সন্তান রয়েছে। মেহেদী বর্তমানে বানারীপাড়া থানার সামনে লিমন টেলিকমে থেকে নিউ ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবসা করে আসছে। সম্প্রতি সে পরকীয়া প্রেমিকাকে উপজেলার মসজিদ বাড়ি গ্রামের নিজ বাড়িতে তুললে এনিয়ে স্ত্রী মিতুর সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে ওই পরকীয়া প্রেমিকাকে অন্যত্র রেখে তাকে মেনে নেওয়ার জন্য স্ত্রী মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো।এর ধারবাহিকতায় রোববার রাতে মিতুকে সে বেদম মারধর করে। সোমবার সন্ধ্যায় মেহেদী আগাম বাড়িতে ফিরে স্ত্রীকে আগেভাগে ঘুমাতে বললে তার সন্দেহ হয়। মিতু ঘুমানোর ভান করে দেখতে পায় মেহেদী ঘরের মেঝে খুঁড়ছে। তাকে ওই স্থানে মেরে অথবা জ্যান্ত কবর দেওয়া হতে পারে এ আশঙ্কায় সে ডাক চিৎকার দিলে বাড়ির অন্য ঘরের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মেঝে খোঁড়া অবস্থায় মেহেদীকে দেখতে পেয়ে তাকে রাতভর আটক রেখে সকালে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান জানান স্বামী-স্ত্রীর মধ্যে মিলমিশ করে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরের মেঝেতে কবর খুঁড়ে স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯