সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝড়ের রাতে দুটি দোকানে চুরির সময়ে ঠকাতে গেলে আহত হয় পুলিশ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরের সাগরদী বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার সোমবার (১১ নভেম্বর) ভোররাতে সাগরদী বাজার জামে মসজিদের ভাড়া দেওয়া ফজিলত স্টোর ও তার বিপরীত পাশে মা জুয়েলার্সে এই চুরি সংঘটিত হয়। রাত সাড়ে তিনটার দিকে একটি সংঘবদ্ধ চোর চক্র দুটি দোকানের সাটার ভেঙ্গে ভিতরে ঢোকে। আর চুরির মালামাল নেওয়ার জন্য একটি মাঝারি আকৃতির ট্রাক নিয়ে এসেছিল বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার এএসআই সবুজ। তিনি জানান, মোবাইল ডিউটি চলাকালীন রাত সাড়ে তিনটার দিকে নজরে আসে কয়েকজন লোক মা জুয়েলার্সের ভেতর থেকে বাঁশ দিয়ে সিন্দুক নামিয়ে ট্রাকে তোলার চেষ্টা করছে। ঘটনাটি সন্দেহ হলে ডিউটি টিম সেখানে উপস্থিত হই। তাদের আটকের চেষ্টা চালাই। চোরচক্র আমার ওপরে হামলা করে ট্রাকযোগে শহরের দিকে পালিয়ে যায়। মাহিন্দ্রাযোগে ধাওয়া দিলে এত দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যায় ধরা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর ট্রাকটি আবার ঘুর আসে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়িটি দপদপিয়া সেতুর ওদিকে পালিয়ে যায়। শেষে দোকান মালিকদের ডেকে আনলে তারা জানতে পারে তাদের দোকান চুরি হয়েছে। এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, চোর আটকের চেষ্টকালে আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা চোর সনাক্তের চেষ্টা করছি। এখনো থানায় কোন অভিযোগ না হলেও এ ঘটনায় মামলা হবে বলে জানান নুরুল ইসলাম। মা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুদেব কর্মকার বলেন, পুলিশ না এসে পরলে আমার সমস্ত সম্পত্তি নিয়ে যেত। সিন্দুকটি নিতে পারে নাই বিধায় খুব বেশি মালামাল যায়নি। শোকেজে প্রর্দশনের জন্য রাখা অলংকার শুধু নিয়েছে। তাতে চার ভরির মত স্বর্ণালংকার চুরি হয়েছে। ফজিলত স্টোর্সের স্বত্বাধিকারী শাহে আলম বলেন, আমারতো ফ্লেক্সিলোডের দোকান। খুব বেশি টাকা রাতে ক্যাশে ছিল না। ঝড়ের রাত বিধায় হাজার পঁচিশে ছিল। সেটাই নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ঝড়ের কারনে বিদ্যুৎহীন নগরে রাতে মোবাইল নেটওয়ার্কও বন্ধ ছিল। যে কারনে ট্রাকসহ চুরি করতে আসতে পেরেছে চোর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝড়ের রাতে দুটি দোকানে চুরির সময়ে ঠকাতে গেলে আহত হয় পুলিশ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯