সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বুলবুলে আটকা পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উৎকণ্ঠা ছড়িয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। দুই দেশের অসংখ্য মানুষ এতে হয়েছেন গৃহবন্দী, বিপর্যস্ত হয়েছে নাগরিক জীবন। পাওয়া গিয়েছে হতাহতেরও খবর। সেই বুলবুলে আটকা পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার জন্য ভারত গিয়েছেন বিসিবি বিগ বস। ম্যাচের ভেন্যু নাগপুরে যাওয়ার আগে তিনি কলকাতায় অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে।

বিসিসিআই বিগ বসের সঙ্গে নানান বিষয়ে আলোচনা হয়েছে বিসিবি সভাপতির। যেখানে উঠে এসেছে আসন্ন টেস্ট সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সব দিক। সেই আলোচনা শেষে শনিবার সন্ধ্যায়ই কলকাতা থেকে নাগপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিলো পাপনের।

রোববার ম্যাচের আগে দলের সঙ্গে ডিনার করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার কলকাতা থেকে উঠতে পারেননি বিমানে। নির্দিষ্ট সময়ের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ফলে শনিবার নাগপুর যেতে পারেননি পাপন।

তবে রাতটা কলকাতায় কাটিয়ে আজ (রোববার) সকালেই তিনি রওনা হচ্ছেন নাগপুরের উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে তাকে প্রথমে যেতে হবে ভারতের রাজধানী শহর দিল্লিতে। পরে সেখান থেকে নাগপুরের বিমানে চেপে বসবেন। দুপুর নাগাদ যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুলবুলে আটকা পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

আপডেট সময় : ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯