সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

ছেলের লোহার রডের আঘাতে দিনমজুর বাবার মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালী এলাকায় বখাটে ছেলের লোহার রডের আঘাতে দেলোয়ার খান (৪০) নামের এক দিনমজুর বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিহতের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দেলোয়ার খানের বখাটে ছেলে হৃদয় খান (২০) ইতিপূর্বে তিনটি বিবাহ করেছে। বর্তমানে বিবাহ করা সহ বাবার কাছে টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে বাবার সাথে ঝগড়া হয় বখাটে হৃদয় এর। ঝগড়ার এক ফাঁকে বখাটে ছেলে হৃদয় এর হাতে থাকা লোহার রড বাবার চোখের উপড়ে মাথার ভিতরে ডুকিয়ে দেন। পরে দেলোয়ার খান এর স্ত্রী ফাতিমা সহ প্রতিবেশীরা উদ্ধার করে রাত ৯টার দিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াই টার দিকে মৃত্যু বরন করেন।এ বিষয় রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং বখাটে হৃদয় কে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের লোহার রডের আঘাতে দিনমজুর বাবার মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯