সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা নদীবন্দর (সদরঘাট) থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী দূর পাল্লার লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা থেকে ভোলা, পটুয়াখালী, বরিশালসহ দূর পাল্লার রুটে লঞ্চ চলাচল করবে না।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ চলাচল রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটের নৌযান চলাচলও বিকেল থেকে বন্ধ। এছাড়া উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে লঞ্চ চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।’

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যার আরও বলেন, ‘তবে পটুয়াখালী, ভোলা, বরিশালের লঞ্চ ঢাকায় আসতে পারবে। ঢাকায় আসা আমরা বন্ধ করিনি।’

শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএ-এর ফেরি সার্ভিস চালু রয়েছে বলেও জানান এম মাহবুব-উল ইসলাম।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

শুক্রবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় ধেয়ে আসায় মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈরি আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আপডেট সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯