সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

শুরু হয়েছে নতুন মুড়ি পেঁয়াজ বাজারে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার::-

এম হাসান মুসা শৈলকুপা (ঝিনাইদহ)থেকেঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়ি পেঁয়াজ। এতে কিছুটা হলেও কমতে শুরু করেছে পুরাতন পেঁয়াজের বাজার দর। চাষীরা বলছেন, একদিকে যেমন ফলন ভালো অন্যদিকে বাড়তি বাজার চাহিদার কারণে দামও বেশি। এতে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি কর্মকর্তাদের আশা, এবার দেড়-দুই গুণ লাভ গুনতে পারবেন চাষীরা। পেঁয়াজের ক্ষেতে ব্যস্ত কৃষক। পাতাসহ মুড়ি পেঁয়াজ তুলতে ভোর থেকে ব্যস্ত চাষীরা। বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের চড়া বাজারদরের কারণে এবার আগেভাগেই তুলতে শুরু করেছেন পাতাসহ পেঁয়াজ। এতে নতুন পেঁয়াজের যেমন বেশি দাম পাচ্ছেন চাষীরা। তেমনি তা পুরান পেঁয়াজের ঝাঁজেও লাগাম পরাতে শুরু করেছে। কমছে বাজার দর।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুন্ডু জানান , এবছর এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে মুড়ি পেঁয়াজের চাষ করা হয়েছে । পেঁয়াজের ফলনও ভালো হয়েছে। পাশাপাশি বাড়তি দামের কারণে অন্যান্য বারের তুলনায় বেশি লাভবান হবেন কৃষকেরা। পেঁয়াজ রোপনের পর তুলতে সময় লাগে ৪৫ দিন। তবে বাড়তি মুনাফার আশায় কেউ কেউ ৩০/৩৫ দিনেই তুলে ফেলছেন পেঁয়াজ। এছাড়াও এ বছরে ৬৩৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা বীজতলায় পেঁয়াজের বীজ ফেলতে শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুরু হয়েছে নতুন মুড়ি পেঁয়াজ বাজারে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯