সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

স্কুলের ৫ম শ্রেণির ছাত্রীকে মারার অভিযোগে শিক্ষককে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::পটুয়াখালীতে একটি প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে মারার অভিযোগে শিক্ষককে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়েছে। তার নাম জাহিদ হাসান।

এছাড়া স্কুল কর্তৃপক্ষের অর্থায়নে আহত শিশু শিক্ষার্থী শান্তা আক্তার মনির চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লতিফা জান্নাতি। বৃহস্পতিবার দুপুরে তিনি এই নির্দেশ দেন।

ইউএনও লতিফা জান্নাতি জানান, অভিযোগ পেয়ে দুপুরে সদর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক জহিদ হাসানকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আশে। কিন্তু নির্যাতিতার পরিবারের মামলা করতে রাজি না চাওয়ায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়। পরে আলোচনার মাধ্যমে শিশুটির চিকিৎসা ব্যবস্থা করা হয়।

গত ১৬ অক্টোবর পরীক্ষায় কম নম্বর পাওয়ার অজুহাতে শিক্ষক জাহিদ হাসান স্টিলের স্কেল দিয়ে শান্তা আক্তারকে মারধর করেন। এতে তার হাতের মাংসপেশী ক্ষতিগ্রস্ত হয়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসায়ও সুস্থ হয়নি সে। এ অবস্থায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ইউএনও বরাবর অভিযোগ করেন ওই ছাত্রীর মা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলের ৫ম শ্রেণির ছাত্রীকে মারার অভিযোগে শিক্ষককে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়েছে।

আপডেট সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯