২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
পিরোজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে জেলা পুলিশ।

পিরোজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে জেলা পুলিশ।

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে গাড়ীর চালক ও জনসাধারণের মাঝে এ আইনের বিষয়ে প্রচারণামূলক লিফলেট বিতরণ করে জেলা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে এ প্রচারণা শুরু করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, এ আইনের উদ্দেশ্য কাউকে শাস্তি প্রধান নয়, সকলে আইন মেনে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। গাড়ির ফিটনেস সনদ,মেয়াদোত্তীর্ণ ফিটনেস ব্যবহার,ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্থ রংচটা মোটরযান ব্যবহার করলে অনধিক ২৫ হাজার জরিমানা বা ৬মাসের কারাদন্ড এবং উভয় দন্ড হতে পারে। তাই সকলের উচিৎ সতেচন ও সড়ক আইন মেনে রাস্তায় চলাচল করা এবং বিশেষ করে লাইসেন্স বিহীন গাড়ি রাস্তায় চললে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই আজ থেকে আর কেউ সড়ক দূর্ঘটনায় প্রাণ না দিক। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে এবং সবাইকে সচেতন করতে আমরা পুলিশ বাহিনী জেলায় মাইকিং,লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আরো জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাইনুল হাসান, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019