সংবাদ শিরোনাম ::
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী উজিরপুরের লাল শাপলার বিলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ। ​তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭ দপ্তরে কর্মকর্তাসহ জনবল সংকট স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবায় চরম বিপর্যয় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৮২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর ভান্ডারিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ বেহুন্দী জাল, চাক জাল, বেড় জাল জব্দ বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬-এর উদ্বোধন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়,, ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

আগৈলঝাড়া বাকাল ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২নং সদর বাকাল ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উল্লেখিত তিনটি ওয়ার্ডে ৫১সদস্য বিশিস্ট কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে।
০৫/১১/১৯ ইং মঙ্গলবার সকালে বাকাল গ্রামের শহীদ সুরেন্দ্র নাথ ছাত্রাবাস মাঠ প্রাঙ্গনে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক মেম্বর রাজ্যেশ্বর রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সম্মলনে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক (অবঃ) অপূর্ব লাল হালদার, সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সকল সহযোগী সংগঠনের পক্ষে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মাধ্যমে সম্মেলনে ১নং ওয়ার্ডে আব্দুল হাকিম পাইক সভাপতি, আনোয়ার পাইক সাধারণ সম্পাদক ও জামাল সরদার সাংগঠনিক সম্পাদক, রুবিনা আজাদ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২নং ওয়ার্ডে মোঃ রাজ্যেশ্বর রায় সভাপতি, মো. বাবুল হাওলাদার সাধারণ সম্পাদক ও জন মিস্ত্রী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩নং ওয়ার্ডে অরুন মালাকার সভাপতি, বিনয় ভূষণ বৈরাগী সাধারণ সম্পাদক, ও ননী গোপাল রায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মলনে কাউন্সিলররা তাদের স্ব-স্ব ওয়ার্ড পছন্দের প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে ৫১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়া বাকাল ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯