২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ ডট কম

খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ ডট কম

খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে
সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

মোবারক হোসেন, খাগড়াছড়ি: বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে খাগড়াছড়ি জেলায় “উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর জেলা শহরের টাউন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল মোঃ নাজিম উদ্দিন। কাউন্টার টেরোরিজমের ডিসি আব্দুল মান্নান অনুষ্ঠান পরিচালনা করেন। এতে খাগড়াছড়ি সরকারি কলেজের প্রফেসর মো: ইলিয়াছ, কাউন্টার টেরোরিজমের এডিসি জাহিদুল হক তালুকদার, মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তরা বলেন, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে নতুন প্রজন্মকে উগ্রবাদের বিষয়ে সচেতন করে তুলতে হবে। সে সাথে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক র্চ্চার মাধ্যমে সকল অপরাধমুলক কর্মকাÐ থেকে দুরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে।

উগ্রবাদ বাংলাদেশে কোন দিনই যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে না সে দিকে লক্ষ্য রেখে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহবান জানান। সেমিনারে সামরিক-বেসামরিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019