সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরিশালের আগৈলঝাড়ায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকেমারধর করার কারনে পুত্রবধূ মনিকা বৈরাগীকে এক মাসের কারাদন্ড ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আগৈলঝাড়ায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে খাবার না দেওয়া, ঘর থেকে বের করে দেওয়া ও মারধর করার কারনে পুত্রবধূ মনিকা বৈরাগীকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস পুত্রবধূ মনিকা বৈরাগীকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। মনিকার শ্বশুর ভবসিন্ধু বৈরাগী জানান, ছয় মাস ধরে আমাকে ও আমার স্ত্রী বিমলা অধিকারীকে ঘরের বারান্দায় থাকতে দেয় মনিকা। আমাদের তিনবেলা খাবারও দেয় না। রান্নাঘরে রান্না করতে গেলে গালাগাল শুরু করে। এছাড়া আমাদের মারধরও করে। আমরা যতণ ঘরের বারান্দায় থাকি ততণ আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। বিষয়টি আমার ছেলে খোকনকে জানলেও সে বউয়ের ওপর কোনও কথা বলতে পারে না। এভাবে দীর্ঘদিন ধরে চলছে। খাবার না দেওয়ায় শামুক সংগ্রহ করে তা বিক্রি করে যা পাই তা দিয়ে কোনোমতে আমাদের দু’জনের কোন রকমে চলে যায়। তিনি আরও বলেন, খাবার না দিলে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু মনিকা এখন আমাদের ঘর থেকে বের করতে উঠে পড়ে লেগেছে। এ কারণে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে সে। আমরা এখন কোথায় যাবো? তাই লিখিত ভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুসান্ত বালা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের আগৈলঝাড়ায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকেমারধর করার কারনে পুত্রবধূ মনিকা বৈরাগীকে এক মাসের কারাদন্ড ।

আপডেট সময় : ০৭:৫৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯