১২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার জিকে সেচ প্রকল্প চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,তাই খাল খননের বিকল্প নাই- পানিসম্পদ মন্ত্রী বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবুগঞ্জে এক মাসে তিন দোকানে দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট ; নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১ বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এক গাছে শত কাঁঠাল
ভোলায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন তোফায়েল অাহম্মেদ

ভোলায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন তোফায়েল অাহম্মেদ

আনোয়ার পঞ্চায়েত মিলন,ভোলা থেকেঃ
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। শনিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন।

এর আগে বোরহানউদ্দিন উপজেলার নিজ বাসভবনে সংসদ সদস্য আলী আজম মুকুল এক সংবাদ সম্মেলনে জানান, ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অচিরেই পাওয়া যাবে। পুরো ঘটনাটিকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে।

ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আলী আজম মুকুল বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সাহায়তা দেয়াসহ সবগুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার সমাবেশ ডাকে ‘তৌহিদী জনতা’। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019