সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু দামুড়হুদায় ৮ টি স্বর্নের বারসহ আটক১ ভান্ডারিয়ায় পরিছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে (ইউএনও) বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বিশ্বস্ত দালাল চক্রের মাধ্যমে ঘুষ বাণিজ্য করছেন এসও রতন ও সার্ভেয়ার ফারুক। বিএমপি’র উপ-পুলিশ কমিশনার হান্নানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার সুন্দরবনে কোস্ট গার্ডের দস্যুবিরোধী অভিযানের মুখে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ ,উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ মোরেলগঞ্জে দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট ! ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজার হাজার যাত্রী ঝালকাঠিতে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​ঝালকাঠিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল

সমঝোতায় পৌঁছাল বিসিবি ও ক্রিকেটাররা। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমঝোতায় পৌঁছাল বিসিবি ও ক্রিকেটাররা। বুধবার রাতে বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটাররা প্রথম দিন যে ১১টি দাবি তুলেছিলেন বৈঠকে তার ৯টি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। এরপরই ধর্মঘট তুলে নেন ক্রিকেটাররা। ফলে, আগামী ২৫ অক্টোবর থেকেই শুরু হতে যাওয়া ভারত সফরের অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন সাকিব আল হাসানরা। আর দুইদিন দেরিতে আগামী শনিবার থেকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলবেন লিগে অংশ নেয়া ক্রিকেটাররা।

বুধবার নতুন করে ক্রিকেটাররা বিসিবির লভ্যাংশের ন্যায্য হিস্যা নিয়ে যে দাবি তুলেছিলেন সে বিষয়টি নিয়ে আপাতত কোনো কথা হয়নি। বিসিবির সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিসিবি আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। বিষয়গুলো নিয়ে বিসিবি আরো গভীরভাবে আলোচনা করবে। আমরা ক্রিকেটে ফিরছি। ২৫ তারিখের ক্যাম্পে খেলোয়াড়রা অংশ নেবে। আর শনিবার থেকে লিগ খেলা শুরু করবে ক্রিকেটাররা।’

গত সোমবার হঠাৎ করে বিসিবিতে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশের ক্রিকেটাররা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। পরে আজ সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন করে আইনজীবীর মাধ্যমে দাবির কথা পুনরায় তুলে ধরেনে আন্দোলনরত ক্রিকেটাররা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমঝোতায় পৌঁছাল বিসিবি ও ক্রিকেটাররা। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৫:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯