সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ শিকারের অপরাধে ১৯ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৪২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মা ইলিশ শিকারের অপরাধে চন্দ্রদ্বীপের চর ওয়াডেল এলাকার রাশেদ হাওলাদার (৩০),নান্নু ব্যাপারী (৩২), সেলিম হাওলাদার (৩০),পারভেজ (১৭), রিপন (৩২), বাহাদুর (২৮), চর মিয়াজানের নিজাম হাওলাদার (২১), রাজ্জাক চৌকিদার (৩৫), কেশবপুরের জাফরাবাদের হিরন (২২), জাকারিয়া (১৮), ভরিপাশা গ্রামের জুলহাস (৩৭), পাশের ভোলা জেলার বোরহানউদ্দিনের সাছরা গ্রামের সিদ্দিক মাঝি (২৮), সজীব বাবুর্চি (১৬), সোহেল (১৬), ইমরান (১৮), মাসুদ (১৭), কামরুল (১২), বাথান বাড়ি এলাকার শাকিল (১২) ও জিহাদ (১১) নামে ১৯জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের সি জি এস পাবনা (পি- ১১১) জাহাজের দায়িত্বে থাকা সিনিয়র চিফ পেটি অফিসার ওবায়দুল হক জানান তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের চরওয়াডেল, খানকা, বাতিরখাল, চর রায়সাহেব, মমিনপুরের লালচর ও নিমদী পয়েন্টে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ওইসব জেলেদের আটক ও একই সঙ্গে ৩ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ প্রায় ৭ মন ইলিশ মাছ জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে উপজেলা প্রশাসনের কাছে আটক জেলেদের হস্তান্তর ও নিমদী লঞ্চঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় কয়েকটি এতিমখানাসহ দু:স্থদের মাঝে বিতরণ করা হয় মাছগুলো।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, জেলেদের মধ্যে ভোলার সাছরা এলাকার অনোয়ার বাবুর্চির ছেলে মাসুদ (১৭), শাহজাদার ছেলে কামরুল (১২) ও লোকমান খার ছেলে শাকিল (১২) দ্বিতীয়বার কোস্টগার্ডের হাতে আটক হয়েছে। আগেরবার বয়স বিবেচনায় তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমান ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে মাসুদ জানায় ভোলার বোরহান উদ্দিনের মহসিন নামে একজন টাকার প্রলোভন দিয়ে ও জোরকরে তাদেরকে দ্বিতীয়বারের মতো ইলিশ শিকারে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ শিকারের অপরাধে ১৯ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

আপডেট সময় : ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯