সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

গোপালগঞ্জে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ৩২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদেরকে কাশিয়ানী ইউনিয়নের দক্ষিণপাড়ার আক্কাস মোল্লার বাড়ির পাশের ঝোঁপঝাড়ের মধ্য থেকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান সংবাদ সম্মেলন করে বলেন মঙ্গলবার ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ এসব ডাকাত সদস্যদের গ্রেফতার করে। ডাকাতদলটি একটি প্রাইভেটকার যোগে কাশিয়ানীতে অবস্থান করছিল। তাদের উদ্দেশ্য ছিল, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বালি সরবরাহকারী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া এবং রাতে সুযোগ বুঝে সড়কে গাছ কেটে ডাকাতি করা। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের বিরদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতি, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান, ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট মোড়লগঞ্জের জিউধরা গ্রামের খলিল শরীফের ছেলে মিলন শরীফ (২৯), ঢাকা ধামরাইয়ের চৌটাইল দক্ষিনপাড়ার হেলাল উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) ও সেলিম মিয়া (৪৪), মানিকগঞ্জ শিবালয়ের আলোকদিয়া গ্রামের আইজ উদ্দিনের ছেলে মো. ইসলাম শেখ (৪২), নারায়ণগঞ্জ ফতুল্লার শাসনগাঁও গ্রামের আ. আজিজ মিয়ার ছেলে সাহাদত হোসেন (৩০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের তালুকফলগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে সহিদ (৪২)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯