২০ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন বরিশালে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের মাথা উঁচু করে দ্রুত ফিরব/ আনন্দবাজারকে শেখ হাসিনা স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু
ধর্ষণ চেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজকের ক্রাইম নিউজ ডট কম

ধর্ষণ চেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজকের ক্রাইম নিউজ ডট কম

আদালত ডেক্স, ধর্ষণচেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সদ্য সাময়িক বরখাস্ত হওয়া উপসচিব রেজাউল করিম রতনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ অক্টোবর) তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে হাজারীবাগ থানা পুলিশ। আসামি পক্ষের আইনজীবী অনিমেষ কুমার দাষ জামিনের আবেদন করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী আসামির জামিনের বিরোধিতা করে আবেদন জমা দেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জামিন শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রেজাউল করিম রতনকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। এর আগে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উপসচিবকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।

গত ৭ অক্টোবর স্থানীয় এক নারী রতনের বিরুদ্ধে তাকে ধর্ষণচেষ্টার অভিযোগ করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই নারী অভিযোগে জানান, তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন রতন। ঘটনার দিন মধুবাজার এলাকার একটি বাসায় তাকে আলাপ-আলোচনার কথা বলে নিয়ে যান রতন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019