সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর মঞ্চে বিএনপি নেতা, শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় ইউনিয়ন বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সদর উপজেলা বিএনপি।

শোকজ নোটিশপ্রাপ্ত বিএনপি নেতা হলেন ওবায়দুল করিম তুহিন পণ্ডিত। তিনি সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সদর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, তুহিন পণ্ডিত দলের বিভিন্ন পদে ছিলেন। দলের শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পাতানো নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপনের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন। দলীয় নির্দেশনা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মঞ্চে বক্তব্য রেখেছে। এতে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে সে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব লিখিতভাবে দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো জবাব না দিলে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

অভিযোগের বিষয়ে তুহিন পণ্ডিত বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ফেসবুকে দেখেছি। আমি দলের কোনো পদে নেই। তাই নোটিশের জবাব দেব না।

তিনি আরও বলেন, সদর উপজেলা বিএনপির এ কমিটি অবৈধ। এ কমিটির শোকজ আমি মানি না।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, গোপনে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের কাছ থেকে সদর উপজেলা সদস্য সচিব ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক টাকা নিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, স্বতন্ত্র প্রার্থী রিপন একটি কৌশল অবলম্বন করে অপপ্রচার করছে। সঠিক জবাবসহ তার পূর্বের অপকর্ম তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর মঞ্চে বিএনপি নেতা, শোকজ

আপডেট সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩