সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর সিটি’র সাতমাথা খাশবাগ মহল্লার নুর মোহাম্মাদ এর পুত্র সাজিদ মিয়া (১৮) একেই গ্রামের আল আমিনের পুত্র জুয়েল রানা (১৮)। তারা পার্শ্ববর্তী জেলা রংপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতদের বাড়ি রংপুর জেলায়। তারা দুই বন্ধু সন্ধ্যার ৭ টার দিকে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় হান্নানের মোড় নামকস্থানে পৌঁছিলে রাস্তার পাশের একটি ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেন৷

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপরজনকে স্থানীয়র উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা গেছে। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে নিহতরা এদিকে কেন এসেছিলেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন আসলেই লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট সময় : ০৯:৫৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩