সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে শেয়ারবাজার চাঙ্গা হতে পারে ফিরোজ রশীদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিরোধীদলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, শেয়ারবাজার একেবারে শুয়ে পড়েছে। বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছেন। এখন প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে শেয়ারবাজার চাঙ্গা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

কাজী ফিরোজ রশীদ বলেন, দেশ চলে তিন নীতিতে, রাজনীতি, অর্থনীতি আর দুর্নীতি। শেয়ারবাজার মাটিতে শুয়ে গেছে, বিনিয়োগকারীরা রাস্তায় নেমে পড়েছেন। শেয়ারবাজার কেন এরকম হলো। অর্থমন্ত্রী অত্যন্ত সুদক্ষ। শেয়ারবাজার নিয়ে চিন্তাও করেন, ওনার একটা গভীর চিন্তাভাবনাও আছে। এই মার্কেটে কোথায় কী হচ্ছে এর সম্মুখ ধারণা ওনার আছে। কারণগুলো সবার জানা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুর্বল পচা কোম্পানিগুলো লিস্টিং করে বাজারে ছেড়ে দেয়। আমরা বলেছিলাম দুর্বল কোম্পানি যেন লিস্টিং না করে। দুর্বল কোম্পানি শেয়ারবাজারে লিস্টিং দেয়ার কারণে এ রকম ধস।

তিনি বলেন, আমরা লিস্টিং দেই না। দেয় সিকিউরিটি এক্সেচেঞ্জ কমিশন। আমরা বার বার ফেরত পাঠাই দুর্বল লোক পচা কোম্পানি বাজারে নিয়ে আসছে, ফলে আমাদের বিনিয়োগকারীদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তদন্ত কমিশন গঠনের দাবি করেছিলাম। আজ পর্যন্ত কমিশন করা হয়নি। একটা লোককেও শাস্তির আওতায় আনা হয়নি বাজারে মূলধন ৯৫ হাজার কোটি টাকা নেই।

সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, পচা কোম্পানি আমাদের কাছে ছেড়ে দেন। পৃথিবীর কোনো দেশে নেই শেয়ার কিনতে বাধ্য করবে, এই টাকায় শেয়ার বিক্রি করতে হবে। শেয়ারবাজারে যারা ৩০ বছর যেত তাদের পায়ে জুতা নেই। তারা বলছেন, আমাদের দেখার কি কেউ নেই। সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন জগদল পাথরের মতে বসে আছে। শুধু লিস্টিং দেয়াই তাদের কাজ, আর কোনো কাজ নেই। পচা কোম্পানি এনে প্রতিনিয়ত নিঃস্ব করে দেয়া হচ্ছে, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।

ফিরোজ রশীদ বলেন, ইস্যু ম্যানেজারকে গ্রেফতার করা যাচ্ছে না। প্রশান্ত হালদার নামে একটা লোক নন-ব্যাংকিং কিছু প্রতিষ্ঠান করে তিন হাজার ৫০০ কোটি টাকা নিয়ে গেছে। ওনি দেশে নেই, পালিয়েছেন। কার জবাব কে দেবে। এ জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে শেয়ারবাজার আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। নইলে এখান থেকে ফিরে আসার উপায় দেখি না।

কাজী ফিরোজ রশীদের সঙ্গে একমত পোষণ করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, মন্ত্রীরা দেশে কোনো বিপর্যয় দেখতে পান না, দেশে কোনো সংকট-সমস্যা নেই। এ সব উত্তর যখন আসে হতভম্ব হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। গত এক সপ্তাহ ধরে শেয়ারবাজারের জন্য মানুষ রাস্তায় শুয়ে পড়েছে, তাদের আজ কাজ নেই, বিপর্যস্ত লাখ লাখ পরিবার সম্পূর্ণরূপে ধুলায় মিশে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ বা কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই। এ বিষয়ে কোনো আশ্বস্ত হতে পারছি না। মুজিব বর্ষ উদযাপন করছি এতো প্রবৃদ্ধি এতো উন্নতি আমরা চারদিকে বিশাল বিশাল স্থাপনা বানাচ্ছি। সত্যিকার অর্থে অর্থমন্ত্রী বিনিয়োগকারীর রক্ষার জন্য কী ব্যবস্থা নিয়েছেন একটু জানাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে শেয়ারবাজার চাঙ্গা হতে পারে ফিরোজ রশীদ।

আপডেট সময় : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০