১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
আতিকুর রহমানের সৌজন্যে পাঁচশতাধিক নেতাকর্মীর ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা উপভোগ

আতিকুর রহমানের সৌজন্যে পাঁচশতাধিক নেতাকর্মীর ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা উপভোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে ‘মুজিব একটি জাতির রূপকার’ দেখেছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান আতিক।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’ দেখতে আতিকুর রহমানের সৌজন্যে শুক্রবার ৩ টা থেকে ৬ টা এর শো-তে বরিশালের অভিরুচি প্রেক্ষাগৃহে বাবুগঞ্জ-মুলাদীর বিভিন্নয় পর্যায়ের প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীরা উপস্থিত হন।

এসময়ে অভিরুচি সিনেমা হলে পুরো সিনেমাটি উপভোগ করেন নেতাকর্মীরা।

এসময় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল,ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আ’লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা কৃষকলীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শিকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বাবুল, মাঝি মাসুম রেজা, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ফায়জুল হক, ছাত্রলীগ নেতা মুমিন হাওলাদার, মোঃ ফারুক হোসেন, সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবিদ আল সাকিব, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনসহ মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পয়ায়ের নেতাকর্মীরা সিনেমাটি উপভেগ করেন।

সিনেমাটি দেখতে এসে আতিকুর রহমান সাংবাদিকদের জানান, সিনেমাটি সবার দেখা প্রয়োজন। তিনি বলেন আমি বাবুগঞ্জ মুলাদীর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে এ ছবিটি দেখতে এসেছি। কারণ, মুখে বলে ইতিহাস জানানো যায়, কিন্তু সেটি যখন ছবিতে দেখা হয়, তখন হৃদয়ে গেঁথে যায়। এ জন্য নতুন প্রজন্মের সবার সিনেমাটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, এই ছবিটি দেখলে বোঝা যায়, বঙ্গবন্ধু কিভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির অধিকারের প্রশ্নে, বাঙালির স্বাধিকার, স্বাধীনতার প্রশ্নে অবিচল ছিলেন, কিভাবে তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে দৃঢ় চিত্তে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019