সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিচারককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়া বিচারক ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড়সহ দুটি চিঠি পাঠানো হয়েছে। এ অভিযোগে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) জিডির বিষয়টি নিশ্চিত করেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন। তিনি সাংবাদিকদের বলেন, গত ১৭ অক্টোবর বিকেলে বিচারককে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়। পরে কোতোয়ালী থানায় জিডি করা হয়েছে।

একটি চিঠি পাঠিয়েছেন বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। তিনি চিঠিতে উল্লেখ করেন, (গালি দিয়ে) বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র ২ টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।

অপর চিঠিটি পাঠিয়েছেন চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর। ওই চিঠিতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রাহীম। বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভণ্ড বিচারক মো: আসাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।

উল্লেখ্য, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিচারককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩