সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

সিলেট টু কক্সবাজার ট্রেন চালু, পর্যটকদের উল্লাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দীর্ঘ দিনের সিলেটবাসীর দাবী ছিলো সিলেট টু কক্সবাজার ট্রেন চালুর জন্য। অবশেষে পূরণ সিলেটবাসীর হতে যাচ্ছে স্বপ্ন। চালু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত সিলেট-কক্সবাজার আন্তঃনগর রেল। চলতি বছরের ১লা নভেম্বও থেকে ঢাকা-সিলেট ও সিলেট- কক্সবাজার রোডে নতুন ননস্টপ আন্তঃনগর দুটি ট্রেন সংযুক্ত করা হচ্ছে। যা চালু হলে সিলেটের মানুষ খুব সহজেই ঝামেলা ছাড়া যেতে পারবেন কক্সবাজার। তাছাড়া কক্সবাজার থেকে খুব সহজে পর্যটক সহ সাধারণ মানুষ সিলেটের সাথে যোগাযোগ করতে পারবেন।
বিষয়টি বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট রুটে নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০ মিনেটে এবং সিলেট পৌঁছাবে বিকাল ৩.১০ মিনেটে। সিলেট থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময় সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিত হবে সিলেটে।
সেই সাথে সিলেট থেকে সরাসরি কক্সবাজার রোডে নতুন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করা হচ্ছে, জানা যায়, ট্রেনটি সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭:৩০ মিনিটে আর কক্সবাজার পৌছাবে বিকাল ৫ টায় এবং কক্সবাজার থেকে ট্রেন ছাড়বে রাত ৮টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ভোর ৫:৩০ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট টু কক্সবাজার ট্রেন চালু, পর্যটকদের উল্লাস

আপডেট সময় : ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩