সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

অপু বিশ্বাসের নামে জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। জিডিতে অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামের আরেকজনকে।

সোমবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর-১১১৫। জিডিতে উল্লেখ করা হয়েছে- এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

আরও উল্লেখ করা হয়েছে, পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

অপু বিশ্বাসের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল শাড়ি’। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু অভিনীত ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন জয় চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অপু বিশ্বাসের নামে জিডি

আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩