সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

গ্রেফতার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদরাসায় যায়। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে মজিবর তাকে ধর্ষণ করে।

পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পেছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলার পর রোববার বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩