সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বর্ণাঢ্য আয়োজনে দিল্লিতে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জি-২০ লিডারস সামিটে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য আয়োজনে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২ টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

লালগালিচা সংবর্ধনা, ঐতিহ্যবাহী নাচসহ বর্ণাঢ্য আয়োজনে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর ১৮তম বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর। ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

কৃষি গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে লেনদেনের সরলীকরণ বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি।

১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বর্ণাঢ্য আয়োজনে দিল্লিতে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় : ১২:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩