সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে দুই দিনে কুকুরের কামড়ে ২১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে কুকুরের কামড়ে আহত হয়ে গত ২ দিনে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১১ জন নারী। হঠাৎ করে কুকুর কামড়ের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে আজ মঙ্গলবার (৫ সেপ্টম্বর) বিকেল পর্যন্ত এসব রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীর থেকে মাংস কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে কুকুর। তবে কুকুর নিধনে এবং কুকুরের ভ্যাক্সিনেশনে স্থানীয় সরকার বিভাগ এবং প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘কুকুর কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা শুনেছি। প্রায় ৩ থেকে ৪ বছর আগে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা আবারও কুকুর নিধন অভিযানের জন্য আবেদন করেছি। ঢাকা থেকে বিশেষজ্ঞ লোক নিয়ে এসে এই কার্যক্রম পরিচালনা করতে হয়। খুব দ্রুত কুকুর নিধন করা হবে।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আজমির ঝিলিক বলেন, হঠাৎ করে মাত্র দুইদিনে কুকুর কামড়ে আক্রান্ত হয়ে ২১ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭০ বছর বয়সী একজন নারীর শরীর থেকে মাংস কামড়ে ছিঁড়ে নিয়েছে কুকুর। সকলকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হযেছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। আক্রান্ত স্থানে ক্ষতের ধরণ অনুযায়ী রোগীদের ৩টি গ্রেডে বিভক্ত করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে দুই দিনে কুকুরের কামড়ে ২১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩