সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে বসতঘর ভেঙে ফেলে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বসতঘর ভেঙে ফেলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাবুগঞ্জ থানাধীন জাহাঙ্গীর নগর ফারির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ১৯৭৬ সালে কাশেম আলী হাওলাদার এর কাছ থেকে লিয়াকত আলী খান ১০.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই লিয়াকত আলী খান ওই জমি ভোগদখল করে আসছেন। তারই ধারাবাহিকতায় ওই জমিতে একটি টিনসেড ঘর নির্মান করে বসবাস করে আসছেন।

সোমবার সকালে লিয়াকত আলী খান এর বড় ভাই মোঃ জাফর আলী খান নান্না, অপর ভাই আবু সাঈদ খান জিন্নাহ ও তার বোন মোসাঃ মায়া, মোসাঃ রিনা, মোসাঃ নাজমা সহ তাদের তাদের সন্তান দের নিয়ে ছোট ভাই লিয়াকত আলী খান ও তার স্ত্রী এর উপর অতর্কিত হামলা করে ঘর থেকে বের করে দেন। পরে ঘরটি ভেঙে অন্যত্র ফেলে দেন।

ভুক্তভোগীর মেয়ে খাদিজা আক্তার জুথি বলেন, আমার বাবা অসুস্থ। আমার কাকারা এবং ফুফুরা মিলে সোমবার সকালে আমার মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে আমাদের ঘর ভেঙে ফেলে।
খবর পেয়ে আমি বরিশাল থেকে বাড়িতে গিয়ে ৯৯৯ নাম্বারে কল দেই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা ঘরের ছবি তুলে নিয়ে যান।
এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আমাদের জমি থেকে আমাদের জোর করে উচ্ছেদ করায় আমরা মামলার প্রস্তুতি নিয়েছি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বসতঘর ভেঙে ফেলে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩