সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

ঘোড়াঘাটে ট্রাকের পেছনে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ধাক্কায় হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ড্রাইভারকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৭ টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাস্তার উপর একটি লোড ট্রাক থামিয়ে চালক এবং হেলপার ঘুমিয়েছিলেন, এমন সময় পিছন দিক থেকে আসে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স যেটাতে একটি লাশ রয়েছে। গাড়িটি ঢাকা ল্যাবএইড হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে ঘোড়াঘাট নুরজাহানপুর নামক স্থানে রাস্তায় অপেক্ষামান একটি লোড ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে লাশবাহী অ্যাম্বুলেন্সটির সামনে অংশ দুমড়ে মুছড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

নিহত এবং আহত ব্যক্তি হলেন, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মেফতাহুল রহমানের ছেলে (হেলপার) হৃদয় মাহিন আলভি(২৩) নিহত এবং বরিশালের গৌরনদী থানার শারিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে মিঠুন (ড্রাইভার) গুরুতর আহত।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার দুর্ঘনার খবরটি নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছনে থেকে ঢাকা-দিনাজপুর গামী লাশ বহী এম্বুলেন্সের ধাক্কার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় গাড়িচালক ও তার সহযোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা কুন্ডু ১ জনকে মৃত ঘোষণা করেন এবং ড্রাইভার চিকিৎসাধীন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনা ঘটে এতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তার পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়ার ট্র্যাকটিকে ধরবার জন্য আমরা তৎপর রয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ট্রাকের পেছনে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

আপডেট সময় : ০৯:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩