সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁদেরকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০শে আগস্ট বুধবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. রুস্তম আলী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪২) ও কক্সবাজারের টেকনাফের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমেদ ওরফে মনির (৪৩)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ এপ্রিল বিকেল পৌনে চারটার দিকে বরিশাল র‍্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের আবাসিক হোটেল আরাফাতের চার তলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তল্লাশি করে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবাবড়িসহ নগদ ৮১ হাজার ৮৩০ টাকা টাকা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় ওইদিন র‍্যাব-৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) আনসারুল হক ও র‍্যাব-৮ এর উপ পরিদর্শক (এসআই) অসীম কুমার বিশ্বাস যৌথভাবে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ২০২২ সালের ২০ জানুয়ারি অভিযোগ গঠন করেন। আদালত ১০ জন সাক্ষির সাক্ষ্যের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩