সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বৃহত্তর সিলেট জেলায় ডেঙ্গুরোগী সংখ্যা ৯শ ছাড়িয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: বৃহত্তর সিলেট জেলায় ডেঙ্গুরোগী সংখ্যা ৯শ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৪ জন। এদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৬ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আরো ৩ জন রয়েছেন। সোমবার পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯১০ জন। এছাড়ার সোমবার পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, জানুয়ারী থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলতি মওসুমে সিলেট বিভাগে মোট ৯১০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১৮১ জন, সুনামগঞ্জের ৬৩ জন, হবিগঞ্জের ৩৩০ জন,মৌলভীবাজারের ৭৭ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ২৫৯ জন রয়েছেন।
এদিকে সোববার পর্যন্ত সিলেট বিভাগে চিকিৎসাধিন রয়েছেন ৯১ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে সিলেটে ১৪ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ৯ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আরো ২৬ জন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগে পুরো মওসুমে ৯১০ জন ডেঙ্গরোগী শনাক্ত হলেও শুধু আগস্টের ২৭ দিনে শনাক্ত হয়েছেন ৪৬৩ জন এবং বাকী ৭ মাসে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এর মধ্যে জানুয়ারীতে ৩, এপ্রিলে ১, মে মাসে ১, জুনে ৫৯ ও জুলাইয়ে ৩৮২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
তবে চলতি মওসুমে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যাননি এবং আক্রান্ত ৯১০ জনের মধ্যে ৮১৯ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৃহত্তর সিলেট জেলায় ডেঙ্গুরোগী সংখ্যা ৯শ ছাড়িয়েছে

আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩