সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বিরামপুরে অসমাপ্ত ড্রেন-জলাবদ্ধতায় জনদুর্ভোগ-ডেঙ্গু মশার আবাসস্থল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দিয়ে সড়ক জনপদ কর্তৃক ড্রেন নির্মাণ কাজ বন্ধ থাকায় পানি নিষ্কাশন না হওয়ায় বিরামপুর পৌর শহরে জলবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ছে জনগণ।

দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের মধ্যে (ঘাটপাড়) ধানহাটি নামক স্থানে ড্রেন নির্মাণ কাজ বন্ধ থাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। উক্ত স্থানে মহাসড়কের কালভার্ট দিয়ে প্রবাহিত পানি ড্রেনের অভাবে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে অত্র এলাকার ঘরবাড়ির উঠানে পানি উঠে ভোগান্তিতে পড়তে হয়েছে পৌরবাসীকে। এছাড়াও আনোয়ার ইন্ডাস্ট্রিজ হাসকিং মিল ,অটো আতপ রাইস মিল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিল তাদের কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁরা জানান । চাতালের পানি নিষ্কাশন না হাওয়ায় চাতাল নষ্ট এবং মিলের যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে মিল মালিক মিয়া আনোয়ার হোসেন জানান।

গত তিন মাস আগে আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক জনপথ কর্তৃক ড্রেন নির্মাণের কাজ শুরু করে। ড্রেন নির্মাণের কিছু কাজ করার পর মহাসড়কের পাশে সড়ক জনপদের জায়গায় অবৈধ দখলদার ড্রেন নির্মাণ কাজে বাধা প্রদান করেন। ঠিকাদারের সাথে বাক বিতান্ডতায় ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যায় বলে এলাকাবাসী জানান।

দীর্ঘদিন ড্রেনের কাজ বন্ধ থাকায় চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে দুইটি হাসকিং মিল সহ আবাসিক এলাকার জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া অসমাপ্ত ড্রেনে পানি জমে থাকায় ডেঙ্গু মশা জন্মের আবাসস্থলে পরিণত হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাস ডেঙ্গু মশার বংশবিস্তারের উপযুক্ত সময়ের কারনে জনগণও ডেঙ্গু মশার আতঙ্কে রয়েছে।

এলাকাবাসী অনতিবিলম্বে অসমাপ্ত ড্রেনের কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে অসমাপ্ত ড্রেন-জলাবদ্ধতায় জনদুর্ভোগ-ডেঙ্গু মশার আবাসস্থল

আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩