সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

সাঈদীকে নিয়ে কবিতা লিখে পদ হারালেন আ.লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুদ্ধাপরাধের দায়ে আজীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে কবিতা পোস্ট দেওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নিজ ফেসবুকে কবিতা পোস্ট করে শোক প্রকাশ করেন। ওই পোস্ট দিয়ে তিনি দলের আদর্শ পরিপন্থি কাজ করেছেন। এ কারণে সকালে দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর পত্র পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আব্দুল কুদ্দুস ১৫ আগস্ট নিজের ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখেন। তিনি আওয়ামী লীগের নেতা হয়েও জাতীয় শোক দিবস নিয়ে কোনো পোস্ট দেননি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাঈদীকে নিয়ে কবিতা লিখে পদ হারালেন আ.লীগ নেতা

আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩