সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে পাঁচ ডাব ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে বরিশাল নগরীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাবে মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামিয়া হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পাঁচ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া একটি হোটেল ও একটি ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক অপূর্ব অধিকারী বলেন,কিছু অসাধু ব্যবসায়ীরা অযথা ডাবে মূল্য বৃদ্ধি করেছে।তারা গড়ে ৮০-৯০ টাকায় ডাব কিনে ডাবল দামে বিক্রি করছে।

তিনি আরো বলেন,‘আমাদের বাজার তদারকি অভিযান অব্যহত রয়েছে। অযথা কেউ মূল্য বৃদ্ধি করবে তা হবে না।ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোন ঘটনা ঘটলে প্রমানসহ লিখিত অভিযোগে অবগত করুন বা ১৬১২১ নম্বরে যোগাযোগ করুন। অভিযোগ প্রমানিত হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।

অভিযানকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট,প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে পাঁচ ডাব ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩