সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নলছিটিতে পরিবারকে জিম্মি করে পুলিশের বাড়িতে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই)মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট ) দিবাগত রাত ২ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনে পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল -পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। মঙ্গলবার তাদের পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যায়। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা বেয়ে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে।

নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসাথেই। ডাকতরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, তারা তাদের বাবার মিলাদে নিজ বাড়িতে রয়েছে । তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে পরিবারকে জিম্মি করে পুলিশের বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৪:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩