সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

ডোমারে মাদক ব্যবসায়ী রুপা হেরোইনসহ ফের গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডোমার উপজেলা শহরের ২৬ মামলার আসামি মাদক ব্যবসায়ী সাহিদা বেগম রূপা(৪০)কে হেরোইন সহ ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডোমার থানা পুলিশ।রবিবার(২০ আগস্ট)বিকালে শহরের কাজীপাড়াস্থ বাড়ি থেকে দুই গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, রূপার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট ২৬টি মামলা রয়েছে।এসব মামলায় তিনি জামিনে বেড়িয়ে এসে একই ধরণের অররাধ করছিলেন।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে উপজেলা শহরের কাজীপাড়ায় রূপা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে হোরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।রূপার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ এখন মামলার সংখ্যা ২৭।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডোমারে মাদক ব্যবসায়ী রুপা হেরোইনসহ ফের গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩