সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

হিন্দু মেয়েকে মুসলিম ছেলের বিয়ে, বাবা-মাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভারতে হিন্দু মেয়েকে ‘অপহরণ করে মুসলিম ছেলের বিয়ের’ জের ধরে প্রতিবেশীরা তাঁর বাবা-মাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। গত শুক্রবার উত্তর প্রদেশের সিতাপুরের এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হত্যাকাণ্ডে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে আব্বাস ও তার স্ত্রী কামরুন নেছাকে মৃত পড়ে থাকতে দেখা যায়।

সিতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, বছরখানেক আগে আব্বাসের ছেলে শওকত প্রতিবেশী এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় মামলার পর শওকতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গ্রামবাসীদের উদ্ধৃত করে তিনি আরো বলেন, ‘স্থানীয় রামপালের মেয়ে রুবির সঙ্গে শওকতের সম্পর্ক ছিল। ২০২০ সালে নাবালিকা রুবিকে প্রথমে অপহরণ করেন শওকত। জুন মাসে আবারও অপহরণ করে বিয়ে করেন।’

এ ঘটনার কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান শওকত। তখন ওই মেয়ের পরিবারের সদস্যরা এই দম্পতির ওপর হামলার পরিকল্পনা করে। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন জড়িত। পলাতক আরো দুজনকে ধরার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিন্দু মেয়েকে মুসলিম ছেলের বিয়ে, বাবা-মাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩