সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাবুগঞ্জে ঘরের গ্রীল কেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর গ্রামের মরহুম জাহাঙ্গীর কবিরের ঘরে গ্রীল কেটে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত-রাত ২ টায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘরে থাকা মরহুম জাহাঙ্গীর কবিরের স্ত্রী ফিরোজা বেগম বলেন, রাত ২ টার দিকে ৮-১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গ্রীল কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে হাত-পা ও মুখ বেঁধে লুটপাট করে চলে যায়। আমার দুই ছেলে মনির ও পলাশ অষ্ট্রেলিয়া প্রবাসী। তাদের পাঠানো ১৬ ভরি স্বর্নের গহণা ও নগদ ৮০ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ফিরোজা বেগমের প্রবাসী ছেলের বিয়ের জন্য ক্রয় করা স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী এখন আতংকিত।

এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ঘরের গ্রীল কেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩