সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভা,৪১ জনকে ভালো কাজে স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভা,৪১ জনকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মাসিক এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
মোঃ রিয়াজুল ইসলামকে চুয়াডাঙ্গাকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার- ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন ও পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। তাছাড়া চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প , ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ৪১ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা, আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভা,৪১ জনকে ভালো কাজে স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত

আপডেট সময় : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩