চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা চুয়াডাঙ্গা – ১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম মালিক।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


























