সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ডিজিটাল নথির যুগে প্রবেশ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবার ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়।

রোববার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ডি-নথি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে এসময় ইউজিসির সদস্য, সচিবসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তার বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ কার্যক্রমের সূচনা করেন। তিনি নিজ আইডি লগইন করে একটি পত্র জারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ ডি-নথি কার্যক্রমের সূচনা করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, নির্বাহী প্রকৌশলী (আইটি) আসিফ উদ্দিন খান ও সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন) সোলায়মান খান উপস্থিত ছিলেন।

ডি-নথি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা হবে। ফলে উপাচার্যসহ সব পর্যায়ের অনুমোদনকারী ব্যক্তিরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় পেপারলেসভাবে ফাইল অনুমোদন করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সময় ও খরচ যেমন কমবে, তেমনি কাগজ সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিজিটাল নথির যুগে প্রবেশ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩