সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে পুলিশ হেফাজতে ঝুলিয়ে পিটিয়ে দুই দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে। ভাঙ্গা পায়ের চিকিৎসা না দিয়ে পরের দিন আহত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে বিচারক মো: মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আব্দুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সুচিকৎসা ও মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১০ আগস্ট জেলা পরিষদের সামনে একটি হোটেলে নাস্তা খাচ্ছিল তার ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৮)। এ সময় হোটেল মালিককে তিন ব্যক্তি গালাগাল করছিল। রুহুল আমিন তাদের নিষেধ করায় ওই তিন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে গিয়ে পুলিশ সদস্য আলাউদ্দিন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিনকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। পুলিশ সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন। তাকে থানায় এনে দ্বিতীয় দফায় ঝুলিয়ে বেদম পিটিয়ে নির্যাতন করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এতে তার একটি পা ভেঙ্গে গেছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই। একটা ভদ্র ছেলে।
নির্যাতনের কারণে রুহুল আমিন দাঁড়াতে পারছিল না বলেও জানান তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে তাকে হাসপাতালে সুচিকিৎসা না দিয়েই কারাগারে পাঠানো হয়। আহত রুহুল আমিনের সুচিকিৎসা ও অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে রুহুল আমিনের মা শেফালী বেগম ও বোন রেখা আক্তার এবং রিতু আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পরিবার দাবি করেন, হোটেলে নাস্তা করার সময় যে ঘটনা ঘটেছে, এখানে পুলিশের কাজে বাঁধা দানের কোন বিষয় ছিল না। অথচ পুলিশ মামলা দিয়েছে পুলিশের কাজে বাঁধা দানের অভিযোগ এনে। মিথ্যা এ মামলাটি প্রত্যাহারেরও দাবি জানান ছাত্রলীগ নেতার পরিবার। ঘটনার পর থেকে ঐ ওই দোকানদারকে ও পুলিশ চাপ প্রয়োগ করে বন্ধ রেখেছে বলে জানান তারা।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার জানান, পুলিশ সদস্যরা গাড়ির কাজ করে দোকানে নাস্তা খেতে গিয়ে হামলার স্বীকার হয়। তাই পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে মামলা হয়েছে। রুহুল আমিনকে মারধর করা হয়নি। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩