সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগৈলঝাড়ার বড় বাশাইলের অমল দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় অভাব অনটনের হতাশায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম মৃত ব্যক্তির স্ত্রীর দায়ের করা অপমৃত্যু মামলার বরাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের অমল দাস (৪০) তার স্ত্রী সুবর্ণা দাসকে গত ৩১ জুলাই তার বাবার বাড়ি বড় মগড়া গ্রামের রেখে আসে। স্ত্রীকে বাবার বাড়ি রেখে বাড়িতে একাই থাকতো অমল দাস। ৫ আগস্ট শনিবার দুপুরে স্বামী অমলের খোঁজ নেয়ার জন্য স্ত্রী সুবর্ণা ফোন করলে অমল ফোন না ধরায় সুবর্ণা তার মাসতুতো ভাই বাশাইল গ্রামের অপূর্ব গাইনকে অমলের খোঁজ নিতে বলে। অপূর্ব ৫ আগস্ট শনিবার বিকেলে অমলের খোঁজ নিতে তার বাড়ি গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে অমল দাসকে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।মৃত অমলের স্ত্রী সুবর্ণা জানায়, সংসারে অভাব অনটন ও টাকা পয়সার সংকটের কারনে হতাশাগ্রস্থ হয়েই তার স্বামী আত্মহত্যা করতে পারে।খবর পেয়ে ৫ আগস্ট শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমলের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অমলের স্ত্রী সুবর্ণা দাস বাদী হয়ে রাতেই থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। ৬ আগস্ট রবিবার সকালে অমলের লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ার বড় বাশাইলের অমল দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে

আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩