সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে দেশে গবেষণা করা । তিনি বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ রোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। তবে বাংলাদেশে ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সরকারের বিবেচনাধীন বিষয়।

শনিবার (৫ আগস্ট) বিএসএমএমইউর কনফারেন্স রুমে ‘ডেঙ্গু বিরোধী সামাজিক আন্দোলন চাই’ শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে উপাচার্যএসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ডেঙ্গুর ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। তবে এটি স্ট্রেইন নির্ভর। যেহেতু ডেঙ্গুর একাধিক স্ট্রেইন একটিভ রয়েছে। ফলে কোনটা কার্যকর হবে সেটি গবেষণা প্রয়োজন। বিএসএমএমইউতে ডেঙ্গু ভ্যাকসিনের ব্যাপারে গবেষণা করে তৈরি করার ব্যাপারে আমরা উদ্যোগ নেবো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগকে দ্রুত কাজ শুরু করার জন্যও বলেন তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, আমাদের দেশে সারাবছর ডেঙ্গু নিয়ে কাজ হয় না বলেই আজ এ অবস্থা। স্বাস্থ্যসেবা বিষয়ে যেকোনো কাজ, গবেষণা করার জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে আমরা ডেঙ্গু রিসার্চ করব। ডেঙ্গু প্রতিরোধ কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএমএমইউ’র চিকিৎসকরাও কাজ করবেন।

সকলকে আরও বেশি করে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বাসায়, ছাদে, ফুলের টবে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কমোড ব্যবহারের পর ঢেকে রাখতে হবে। আগামীকাল থেকে এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এটি সিঙ্গাপুরে খুব ভালো কাজ করছে, আশা করছি আমাদের এখানেও কাজ করবে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, জ্বর হলে ঘরে বসে না থেকে দ্রুত এনএসওয়ান ((NS 1) টেস্ট করার করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। প্রচুর তরল খাবার খেতে হবে। শিক্ষার্থীদের ফুল পেন্ট, ফুল হাতা শার্ট ও জুতা মোজা পরে বিদ্যালয়ে যেতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে কমিটির প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক আন্দোলন গড়ে ওঠার উদ্যোগটি ভালো। এজন্য মানুষকে সচেতন করতে আমাদের সকলকে রাস্তায় নামতে হবে। সবাইকে জানাতে হবে, এখন ডেঙ্গুর ধরন পাল্টেছে। আগে দিনে মশা কামড়াতো, এখন ২৪ ঘণ্টা কামড়ায়। আগে পরিষ্কার পানিতে মশার লার্ভা পাওয়া যেতো, এখন ময়লা পানিতেও পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট সময় : ০৬:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩