সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জে ত্রাণের চাল আত্মসাৎ এর অভিযোগে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে ১৭ টন দুর্যোগ মানবিক সহায়তার (খাদ্য সহায়তা) বরাদ্দের চাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন এলাকাবাসী।

শনিবার সকালে মাধবপাশা ইউনিয়নের রাজাবাড়ি চত্তরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সূধী সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, মাধবপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, মাধবপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি, সাবেক ইউপি সদস্য ফিরোজ মোল্লা, সাবেক ইউপি সদস্য মোঃ মানিক হোসেন প্রমূখ।

সমাবেশে বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান বলেন, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কতিপয় সদস্যের যোগসাজশে ১৭ টন দুর্যোগ মানবিক সহায়তার বরাদ্দের চাল আত্মসাৎ করেছেন মাধবপাশা ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা।

এদিকে পাল্টা অভিযোগ করেছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও কয়েকজন ইউপি সদস্য ।

এ ঘটনায় মাধবপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান ১৭ টন দুর্যোগ মানবিক সহায়তার বরাদ্দের চাল আত্মসাৎ এর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দুর্যোগের চাল ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল কোরবানির ঈদের কয়েকদিন আগে ইউনিয়নের ইউপি সদস্যদের সহায়তায় বাবুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। মাধবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন।

এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন জানান, তার এ ব্যাপারে কোন সম্পৃক্ততা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ত্রাণের চাল আত্মসাৎ এর অভিযোগে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩